গীতিকবি ও এসপি দেওয়ান লালনের মৃত্যুতে আইজিপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ২০:৫০আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:৫০

গীতিকবি ও পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক শোক বাণীতে আইজিপি বলেন, ‘দেওয়ান লালন আহমেদ প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।’ আইজিপি তার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা দেড়টায় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকায় টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) পদে কর্মরত ছিলেন। গীতিকবি ও এসপি দেওয়ান লালনের মৃত্যুতে আইজিপির শোক

ওইদিন সকালে অসুস্থ বোধ করলে দেওয়ান লালন আহমেদকে দ্রুত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেওয়ান লালন আহমেদ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. নুরুল ইসলাম এবং মা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছর জুলাই মাসের ৭ তারিখে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদান করেন।

মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইজিপি ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অন্য নেতারা, টুরিস্ট পুলিশের পক্ষে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচ এবং গীতিকবি সংঘ বাংলাদেশ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

তাকে টাঙ্গাইলে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/আরটি/আরকে/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী