দক্ষিণ সিটিতে আরও ১০ উদ্যান ও খেলার মাঠ হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৬:১৬ আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬:১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১০টি উদ্যান ও খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ জুলাই) সবুজবাগের বাসাবো বালুর মাঠ প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, ‘আমাদের ৪৮ নম্বর ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই। সেখানে এক চিলতে জায়গাও ফাঁকা নেই, একটা মাঠ তৈরি করার জন্য। এখানে একটা ট্রাক স্টান্ড আছে। সেটা সরিয়ে একটা খেলার মাঠ হবে। এরকম আরও ১০টি উদ্যান ও খেলার মাঠ তৈরির কাজ চলমান আছে।’

বাসাবো বালুর মাঠ সম্পর্কে তিনি বলেন, ‘এটিকে বিশ্বমানের মাঠ হিসেবে গড়ে তোলা হবে।’

২০২৩ সালের ১৬ ডিসেম্বর এই মাঠের কাজ শেষে উদ্ধোধন করা হবে বলে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তার বক্তব্যে জানান।

তিনি আরও জানান, এ বালুর মাঠটি দখলের বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের সোচ্চার ভূমিকার কারণে তা এটা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ,  প্রধান  সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
সর্বশেষ খবর
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি