গ্রন্থাগার শিক্ষকদের গ্রেড বৈষম্য অবসানের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:৪৯

সদ্য জাতীয়করণকৃত কলেজে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াধীন বেসরকারি আমলে কর্মরত গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষকদের (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) স্বপদে স্বগ্রেডে যথাক্রমে নবম ও দশম গ্রেডে আত্তীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদ। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে তারা আমরণ অনশনসহ সব ধরনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদের সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফরহাদ বলেন, ‘গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থগারিকরা ১০ থেকে ৩০ বছর চাকরিতে কর্মরত থাকার পরও আমাদের পদ সৃষ্টি করে যোগদানকৃত গ্রেডও বহাল রাখা হচ্ছে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয় হতে সুপারিশ থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয় কোনও বিধি ছাড়া আত্তীকরণে আমাদের ওপর অবিচার করছে। এতে আমরা চরমভাবে আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক রমজান আলী, মোস্তাফিজুর রহমান, প্রকাশ চন্দ্র সরকার, হুমায়ুন কবির, আব্দুল হান্নান, গোলাম মোস্তফা প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের