বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মে ২০২৫, ২০:২৭আপডেট : ০৫ মে ২০২৫, ২০:২৭

জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন ছেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। পরবর্তী সময়ে বিকালে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রতিষ্ঠানটির কর্মী জসিম বলেন, আমাদের কারখানা আরও কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু সব বেতন-ভাতা পরিশোধ করেনি মালিক পক্ষ। দুই-তিন মাস হলো আমাদের কাজ নেই, বেতনও নেই। আমরা দ্রুত বকেয়া বেতন ও লে অফের টাকা চাই। 

আসমা বেগম নামে আরেক কর্মী বলেন, আমাদের বেতনের টাকা না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করে দিয়েছে মালিক পক্ষ। এখন আমরা খাবো কী? চলবো কীভাবে? দ্রুত আমাদের পাওনা টাকা চাই।

আরেক কর্মী জাহিদুল বলেন, কারখানা বন্ধ করে দিতে হলে জানাতে হবে আগে এবং আইন অনুযায়ী আমাদের বেতন দিতে হবে। এসব কিছু না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমরা পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছি। সরকার যাতে আমাদের পাওনা টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন— সেটা চাই। 

এসময় সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক কর্মী অবস্থান করেন। 

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী