জুলাইয়ে ৭৩ ধর্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৬:০২ আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:০৪

এ বছরের জুলাই মাসে মোট ২৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩ জন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানায় সংগঠনটি। 

সোমবার (১ আগস্ট) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্যাতনের শিকার ২৯৫ জনের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন কন্যাশিশুসহ ৭৩ জন। এর মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৯ জন নারীসহ ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। একজন কন্যাশিশু ও ২ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন কন্যাশিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। এছাড়া ৯ জন কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এতে আরও বলা হয়, ১১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে ৮ জন কন্যাশিশু। ৯ জন উত্ত্যক্তের শিকার হয়েছেন; এর মধ্যে ৮ জন কন্যাশিশু। নারী ও কন্যাশিশু পাচারের ঘটনা ঘটেছে ৬টি; এর

মধ্যে ৪ জন কন্যাশিশু। এসিডদগ্ধের শিকার হয়েছেন একজন। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৬ জন; এর মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৮ জন; এর মধ্যে ৭ জন কন্যা। পারিবারিক সহিংসতা শিকার হয়েছে ৬ জন। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে ২ জন; এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন কারণে ৯ জন কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া একজন কন্যাশিশুসহ ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৮ জন কন্যাশিশুসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ৮ জন কন্যাশিশুসহ ৯ জন অপহরণের শিকার হয়েছেন। এছাড়া একজন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছেন ৪ জন। ৪ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন ৬ জন।

এতে আরও জানানো হয়, বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ১০টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৯টি। এছাড়া ৩ জন কন্যাশিশুসহ ৮ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক