প্রিস্টনের গোলকিপার উডম্যানের সঙ্গে লিভারপুলের চুক্তি

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ১০:৪৫আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:৪৫

দীর্ঘদিন ধরে গোলপোস্ট সামলাচ্ছেন আলিসন বেকার। সম্প্রতি জর্জি মামারদাশভিলিকে নেওয়া হয়েছে। সবশেষ প্রিস্টন থেকে গোলকিপার ফ্রেডি উডম্যানের সঙ্গে চুক্তি করলো লিভারপুল। শুক্রবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এই ঘোষণা দিয়েছে।

২৮ বছর বয়সী উডম্যান আগামী ৩০ জুন প্রিস্টন নর্থ এন্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে লিভারপুলে যোগ দেবেন।

গত মৌসুমে আর্নে স্লটের প্রথম চুক্তি ছিলেন মামারদাশভিলি। মৌসুমের বাকি সময়ে তিনি খেলেছেন ভ্যালেন্সিয়ায়।

নিউক্যাসেল ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করা উডম্যান প্রিস্টনের সঙ্গে তিন বছরে ১৩৮ ম্যাচ খেলেছেন। ২০২২-২৩ মৌসুমে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হন।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ছয় ম্যাচ খেলেছেন উডম্যান।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি