আন্তর্জাতিক মিডিয়ায় হিরো আলম, বিব্রত পুলিশ

নুরুজ্জামান লাবু
০৫ আগস্ট ২০২২, ১৯:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

আলোচিত-সমালোচিত তারকা হিরো আলমকে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের গান না গাইতে মুচলেকা নেওয়ার ঘটনা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও স্থান পেয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি ও এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপি হিরো আলমকে পুলিশের তুলে নেওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে নিয়ে অপমান-অপদস্থ করাসহ রবীন্দ্রনাথ-নজরুলের গান না গাওয়া, নাম থেকে ‘হিরো’ শব্দ বাদ দেওয়া নিয়ে পুলিশি কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা চলছে। এতে একরকম বিব্রতকর অবস্থায় পড়েছেন খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, হিরো আলমকে ডেকে এনে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে এই বিতর্ক হতো না।

তবে ডিবির কর্মকর্তারা বলছেন, হিরো আলমকে ডাকা হয়েছিল পুলিশের পোশাককে অসম্মান করা নিয়ে। তিনি কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় করেছেন। এই বিষয় ছাড়া তার নাম বা চেহারা নিয়ে তাকে কোনও প্রশ্ন করা হয়নি। এমনকি রবীন্দ্রনাথ বা নজরুলের গান গাওয়া বা না গাওয়া নিয়ে কোনও কথা মুচলেকাতে লেখা নেই। তার নামের হিরো অংশ বাদ দেওয়া নিয়েও পুলিশ কিছু বলেনি।

গত ২৭ জুলাই ভোরে রামপুরার নিজস্ব কার্যালয় থেকে হিরো আলমকে তুলে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রায় ৮ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত একটি খণ্ড নাটকে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় করা নিয়ে তাকে তুলে আনা হয়। তবে ডিবি কার্যালয়ে তাকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান না গাওয়াসহ পুলিশ তার নাম থেকে ‘হিরো’ শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের।

হিরো আলমকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাইতে নিষেধ করায় গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। একইসঙ্গে নাম থেকে হিরো শব্দটি বাদ দেওয়া ও চেহারা নিয়ে তাচ্ছিল্য করার বিষয়টিকে বর্ণবাদী আচরণ বলে আখ্যায়িত করেন অনেকেই। এরইমধ্যে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পাওয়ায় অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছে পুলিশ।

হিরো আলম

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, শুধু পুলিশের পোশাক নিয়ে তাকে সতর্ক করাটাই সমীচীন ছিল। কারণ, নাটক বা নাটিকায় পুলিশের পোশাক পরে অভিনয়ের ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয় রয়েছে। একইসঙ্গে পোশাক ও র‌্যাংক-ব্যাজের মাধ্যমে পুলিশের পদ-পদবি নির্দেশ করে। হিরো আলম কনস্টেবল পদমর্যাদার পোশাক পরে ডিআইজির পদমর্যাদার পরিচয় দিয়ে পুলিশের সম্মান ক্ষুণ্ণ করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, কিন্তু পুলিশ কোনোভাবেই হিরো আলমকে ডেকে এনে তার নাম, চেহারা বা কোন গান গাইবে বা গাইবে না, সে বিষয়ে নির্দেশ দিতে পারে না। এতে সামগ্রিকভাবে পুলিশের সম্মান আরও বেশি ক্ষুণ্ন হয়েছে।

পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, করোনার সময় পুলিশ যে মানবিক কাজ করে জনগণের আস্থা অর্জন করেছিল, দুই-একটি ঘটনায় সেসব সুনাম ম্লান হওয়ার উপক্রম হয়েছে। পুলিশ সদর দফতর থেকেও দেশের সব ইউনিটকে আরও বেশি সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আইনের বাইরে কোনও কর্মকাণ্ড করে বিতর্কের জন্ম দিলে তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন:

‘আর নজরুল ও রবীন্দ্রনাথের গান করবেন না হিরো আলম’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউ ও সোয়াট প্লাটুন পাঠানোর প্রস্তুতি, কমিটি গঠন
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বশেষ খবর
‘পড়ো, কল্পনা করো, লিখতে বসো’: নতুন গল্পকারদের জন্য তিন পরামর্শ
কথাসাহিত্যিক হামীম কামরুল হকের সাক্ষাৎকার‘পড়ো, কল্পনা করো, লিখতে বসো’: নতুন গল্পকারদের জন্য তিন পরামর্শ
লিভারে জমছে চর্বি? প্রতিদিনের যোগাভ্যাসে মিলতে পারে উপকার
লিভারে জমছে চর্বি? প্রতিদিনের যোগাভ্যাসে মিলতে পারে উপকার
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন