‘আর নজরুল ও রবীন্দ্রনাথের গান করবেন না হিরো আলম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৩:২১ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না। বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনে আর নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না। এ ধরনের ভিডিও বানাবেন না।’

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। আমরা নজরুল-রবীন্দ্রনাথের গান শুনি। এসব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন।’

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, ‘পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বিভিন্ন সংগীতে কনস্টেবলের পোশাক পরে পুলিশের ডিআইজি, এসপির  অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্বঅনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন। তিনি এ ধরনের কোনও কাজ বা ভিডিও আর করবেন না বলেও জানিয়েছেন।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা