কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২২, ১৪:২৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:৪৩

গুলিস্তান থেকে গাজীপুর রুটের ‘গাজীপুর পরিবহনের’ একটি বাসে পড়ে থাকা অবস্থায় এক লাখ টাকা পান মো. ফারুক নামে এক ব্যক্তি। পরে সেই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য ডিএমপির উত্তরা পূর্ব থানায় এসে পুলিশের সহায়তা চান তিনি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে মো. ফারুক নামে এক ব্যক্তি থানায় এসে জানান, তিনি বাসে এক লাখ টাকা পেয়েছেন। বোর্ডবাজার থেকে গুলিস্তান রুটে চলাচলরত ‘গাজীপুর পরিবহন’-এর একটি বাসে ঢাকায় যাওয়ার পথে তিনি এই টাকা পেয়েছেন। প্রকৃত মালিকের কাছে এই টাকা ফেরত দেওয়ার জন্যই তিনি পুলিশের সহায়তা চান।’

ওসি জানান, বর্তমানে ওই টাকা উত্তরা পূর্ব থানায় পুলিশের হেফাজতে রয়েছে। টাকার প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের সঙ্গে ০১৩২০০৪১৭৮৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী