‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৪:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৫:২০

সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

টাঙ্গাইল, শেরপুর, দিনাজপুর, নওগাঁ ও সিরাজগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করেন মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা আসলাম খান। তিনি এ নির্যাতন বন্ধের দাবি করে বলেন, ‘সরকারের কাছে দাবি করছি, অবিলম্বের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করুন।’

সাধারণভাবে সমতলের নৃগোষ্ঠীরা দরিদ্র ও ভূমিহীন উল্লেখ করে সংগঠনটির সহ-সভাপতি রাখী মং বলেন, ‘কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার থেকেও তারা বঞ্চিত। এই জনগোষ্ঠীর নারীরা ক্রমাগতভাবে সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের সম্মুখীন। তাদের সুরক্ষায় সরকারকে কমিশন গঠন করতে হবে।’

দেশে ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর লোকসংখ্যা দিন দিন কমছে উল্লেখ করে হাজং স্টুডেন্ট কাউন্সিল নেতা নাঈম হাজং বলেন, ‘এবার জনশুমারিতে বলা হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ। অথচ আগেরবার ছিল ৪০ লাখ। তাহলে বাকি ২৪ লাখ লোক কোথায় গেল?’

এ সময় তারা বেশকিছু দাবি পেশ করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো– এই জনগোষ্ঠীর লোকেদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে; তাদের ভূমি, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় পদক্ষেপ নিতে হবে এবং উচ্ছেদকৃতদের আদিভিটায় পুনর্বাসিত করতে হবে।

আইএলও ১০৭ ও ১৬৯ অনুমোদন ও বাস্তবায়ন করা এবং জাতিসংঘের ‘আদিবাসী’ বিষয়ক ঘোষণাপত্র ২০০৫ অনুস্বাক্ষর ও বাস্তবায়নের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান