‘২০৪১ সালে মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৯:২৬আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:৪৮

২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার মার্কিন ডলারে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সোমবার (১৫ আগস্ট) নগরীর এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সঠিক পরিকল্পনার ফলে ১৯৭২-৭৩ সালের সাড়ে ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এখন বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে রূপ নিয়েছে। একইভাবে ২০৩১ সালের পরিকল্পনায় বলা আছে—আমরা সর্বোচ্চ মধ্যম আয়ের দেশ হবো। ২০৪১ সালের মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। চমৎকার পরিকল্পনা মাফিক কাঠামোর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ পরিকল্পিত অর্থনীতির ধারায় ফিরে আসে। পরিকল্পনার ভিত্তিতেই জাতীয় পরিকল্পনা শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের চিন্তা-চেতনার ওপর ভর করেই পরিকল্পনা গ্রহণ করা হয়। ভবিষ্যৎ কাঠামোর আওতায় দেশকে কোথায় নিয়ে যাবো, সেটা নির্ধারণ করা হয়। সবকিছু এই পরিকল্পনায় বর্ণনা করা হয়েছে। দেশ পরিকল্পিতভাবেই এগোচ্ছো।’

পরিকল্পনা বিভাগর সচিব মামুন আল রশীদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ