মালিককে গুলি করে সোনার দোকানে ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৯:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:৫০

দক্ষিণ কেরানীগঞ্জ রসুলপুর বাজার এলাকায় নিউ আল আমিন জুয়েলার্সের দোকানে ঢুকে দোকান মালিক স্বপন মণ্ডলকে (৫০) গুলি করে স্বর্ণের বাক্স লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্বপনকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা মুক্তার হোসেন জানান, দুপুরে দুটি মোটরসাইকেলযোগে চার দুর্বৃত্ত দোকানে অতর্কিতে ঢুকে স্বপন মণ্ডলকে গুলি করলে তার ডান পা গুলিবিদ্ধ হয়। পরে ওরা দোকান থেকে স্বর্ণের বাক্স লুট করে নিয়ে যায়।

স্বপন মণ্ডল জানান, বাক্সে কতটুকু স্বর্ণ ছিল তা দোকানে গিয়ে হিসাবের খাতা দেখলে জানা যাবে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। গুলিবিদ্ধ স্বপন এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

/এআইবি/এআরআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম