ডলার পাচার রোধে বিমানবন্দরে কড়াকড়ি

চৌধুরী আকবর হোসেন
২৩ আগস্ট ২০২২, ০৩:০৬আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:০৮

দেশে বৈদেশিক মুদ্রার সংকট, বিশেষ করে ডলারের সংকটে বাজার এখন অস্থিতিশীল। ডলার মজুত ও পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনী পরিচালনা করছে অভিযান। আকাশপথেও কেউ যেন বৈদেশিক মুদ্রা পাচার করতে না পারে সেজন্য বেড়েছে নজরদারি। বিদেশগামী যাত্রীদের লাগেজ তল্লাশি করা হচ্ছে বাড়তি সর্তকতা নিয়ে।

ডলারের বাজারের অস্থিতিশীলতার জন্য মজুত ও পাচার অন্যতম। এ কারণে শক্ত অবস্থানে সরকার। বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সুফল মিলেছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বাকি ২টি আন্তর্জাতিক বিমানবন্দরেও নজরদারি বেড়েছে।

জুন থেকে  ১৫ আগস্ট  পর্যন্ত বিমানবন্দরে একাধিক যাত্রী অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের সময় আটক হয়েছেন। ২ জুন ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ যুক্তরাষ্ট্রে যাবার সময় আটক হন মাহমুদা ফিরোজ নামের একযাত্রী। একই দিনে ২ লাখ মার্কিন ডলারসহ ইস্তানবুলগামী যাত্রী মেহেমেত রেমজি ক্যালিক আটক হয়েছেন। ১৬ জুন ৭০ হাজার ২৯৩ কাতারি রিয়েলসহ আটক হয়েছেন মুন্না নামের যাত্রী। ১৮ জুন ১২ লাখ ৪৫ হাজার ভারতীয় রূপিসহ আটক হন আরও একজন। ৩১ জুলাই ১ লাখ ৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, ১ আগস্ট ৩২ হাজার ২৫০ মার্কিন ডলার,  ৫ আগস্ট ১ লাখ ৭ হাজার ৯০০ রিয়েল, ৬ আগস্ট ১ লাখ ৩ হাজার মার্কিন ডলার , ৮ আগস্ট  ২০ হাজার ইউরো, ২৪ হাজার ৭১০ মার্কিন ডলার, ৭৪৫ তার্কিশ লিরাসহ যাত্রী আটক হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সুযোগে কেউ যেন পাচার করতে না পারে সে বিষয়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  প্রতিটি লাগেজ তল্লাশি করা হচ্ছে কঠোরভাবে। বিমানবন্দরের মানি একচেঞ্জ বুথগুলোতেও নজরদারি বেড়েছ অবৈধ লেনদেন ঠেকাতে।

সম্প্রতি ৪২টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত হয়েছে। পাঁচটি দেশি ও একটি বহুজাতিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কেউ বৈদেশিক মুদ্রা যেন পাচার করতে না পারে  সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে সম্প্রতি মুদ্রা পাচারের ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে। কোনভাবেই দেশ থেকে মুদ্রা পাচার হতে দেওয়া হবে না। যাত্রী যেই হোক, তাকে তল্লাশির মধ্য দিয়েই যেতে হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম