ড্যাপের প্রজ্ঞাপন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৭:৩৬আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:৩৬

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) প্রকাশিত হলো ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এর প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে প্রকাশের সঙ্গে সঙ্গে ২০১০ সালের ২২ জুন জারি করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারাধীন ১৫২৮ বর্গকিলোমিটার (৫৯০ বর্গমাইল) এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা অকার্যকর হলো।  এরপরও এর অধীন কৃতকার্য বা গৃহীত ব্যবস্থা বৈধ বলে গণ্য হবে।

এখন থেকে ঢাকার ভূমির ব্যবহার নির্ধারণ, উন্নয়ন কার্যক্রম ও এর নিয়ন্ত্রণ ড্যাপের এই নতুন পরিকল্পনা দ্বারা পরিচালিত হবে।

এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২০ সালের ২ সেপ্টেম্বর খসড়া পরিকল্পনা প্রকাশ করে এর ওপর আপত্তি বা সুপারিশ দাখিল করার জন্য আহ্বান জানায়।

সর্বসাধারণের কাছ থেকে পাওয়া আপত্তি বা সুপারিশ বিবেচনা করে এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

/ আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি