রাজধানীতে বেড়েছে চুরি, তৎপরতা বাড়াচ্ছে ডিএমপি

রিয়াদ তালুকদার
২৭ আগস্ট ২০২২, ১৪:০৬ আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৪:০৬

সম্প্রতি রাজধানীতে চুরির ঘটনা বেড়েছে। আর এর পরিপ্রেক্ষিতে চুরির ঘটনা তদন্তে গতি বাড়ানোর পাশাপাশি চোর ধরতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাহিনীটির আটটি বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চোর ধরতে এবং চুরির ঘটনার মামলার আসামিদের অবস্থান শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

চুরির মামলার আসামিরা জামিনে বেরিয়ে কী অবস্থায় রয়েছে, সেসব বিষয়েও প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে নির্দেশনায়। ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডিএমপির তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গত জুন মাসে চুরির ঘটনা ঘটেছে ২৭টি। জুলাই মাসে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০টি। বাসা-বাড়ি ছাড়াও জুন মাসে বিভিন্ন সড়ক এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে ১৩৫টি। আর জুলাই মাসে এর সংখ্যা ছিল ১২১টি। ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছে কর্মকর্তারা। যদিও চুরি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তারা।

সম্প্রতি ডিএমপি এলাকায় সাবেক কিংবা বর্তমান পুলিশ কর্মকর্তাদের পরিবারেও চুরির ঘটনা ঘটেছে। এমনকি জনপ্রতিনিধিদের বাসা-বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, চোর যখন চুরি করতে আসে তখন সে শুধু সুযোগের সন্ধানেই থাকে। সুযোগ পেলেই চুরি করে চম্পট হয়ে যায়। সেটি পুলিশের বাসা বাড়ি না অন্য কারও বাসা-বাড়ি সে বিষয়টি তখন তাদের জানার প্রয়োজন হয় না।

বিভিন্ন বাসা বাড়িতে সিসিটিভির ফুটেছে থাকা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না চুরির ঘটনা। এ ব্যাপারে নিজেদের সচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি আমরা পরিসংখ্যানে দেখতে পেয়েছি বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে এবং অনেক মামলায় আমরা অনেককে গ্রেফতার করেছি। অনেক মামলার বিষয়ে তদন্ত চলছে। 

তিনি বলেন, বর্তমানে অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন। কর্মহীন হওয়ার কারণে অনেকেই নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা এসব বিষয়ে জানতে পারছি।

চুরির প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলছেন, ‘তবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণেও অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
সর্বশেষ খবর
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের