অনলাইনে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ২০:৪০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:১৮

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিল্ডিং ম্যাটেরিয়াল বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৯ আগস্ট) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম আজহারুল ইসলাম লিখন (২৪)। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ব্যাংক এশিয়ার তিনটি চেক বই, একটি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমাদান রসিদ এবং কোম্পানির মানি রিসিট উদ্ধার করা হয়।

সিআইডি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী বিক্রির নাম করে ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে একটি চক্র– এমন একাধিক অভিযোগ সিআইডির সাইবার পুলিশের নজরে আসে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতারক চক্রের প্রতারণার তথ্য প্রকাশিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে WL Buildings Materials Limited নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা করছিল ওই চক্রটি। অনলাইনে চটকদার ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী ক্রয়ের অর্ডার দিতো। এতে ক্রেতাদের অগ্রিম অর্থ পরিশোধ করতে হতো। অগ্রিম টাকা নিয়ে কোনও মালামাল ডেলিভারি করতো না চক্রটি। পরে ক্রেতাদের মোবাইল ফোন নাম্বার ও ফেসবুক আইডি ব্লক করে রাখতো, যাতে ক্রেতারা যোগাযোগ না করতে পারে। এভাবে চক্রটি কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে।

অভিযোগ পাওয়ার পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার অনুসন্ধান কার্যক্রম শুরু করে। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের পর চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম। ২৯ আগস্ট সকালে সিআইডি অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর থানার বিদ্যাগঞ্জ বাজার থেকে আজহারুলকে গ্রেফতার করে।

গ্রেফতার আজহারুলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে গত দুই বছরে প্রায় এক কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পাওয়া যায়।

 

 

/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম