রাজধানীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮

রাজধানীর ওয়ারীতে ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা আলমগীর হোসেনের (৪৬) কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পাঁচআনি পুকুর জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী পাঁচআনি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে দুইজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে দুর্বৃত্তরা আলমগীরের ডান পায়ে হাঁটুর নিচে আঘাত করে।

গোপীবাগের আর কে মিশন রোডের বাসিন্দা আলমগীর। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি