যৌথ গবেষণার লক্ষ্যে ঢাবি ও গ্লোব বায়োটেকের সমঝোতা স্মারক সই

ঢাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৯

যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও গ্লোব বায়োটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ফার্মাকোকাইনেটিক্স ও ফার্মাকোডাইনামিক্স স্টাডি পরিচালনা, যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ প্রোগ্রামের প্রস্তাব ও পরিচালনা, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সহযোগীতামূলক গবেষণা এবং চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নতুন ওষুধ ও ভ্যাক্সিন নিয়ে গবেষণার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে চুক্তি সই অনুষ্ঠিত হয়।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সাক্ষী হিসাবে সই করেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাকন নাগ।

অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বছার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ফার্মেসি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং গ্লোব বায়োটেক লিমিটেডের কয়েকজন গবেষক।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম