বঞ্চনা থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

বঞ্চনা ও ক্ষোভ থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয়। তাই জাতীয় ও আন্তর্জাতিকভাবে এদিকে আমাদের ও আন্তর্জাতিক মহলকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইইউ)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনও কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না, আমাদের দেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগান যুদ্ধ, তারপর ইরাক যুদ্ধ, এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ ক্ষোভ ও বঞ্চনা থেকে সৃষ্টি হয়। যত দ্রুত এই ক্ষোভ প্রশমিত করা যাবে, তত তাড়াতাড়ি দমন হবে। আমরা ছোটবেলায় মসজিদে যাবার সময় থেকে শুনে আসছি—ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদ সৃষ্টি হয়। আমাদের দেশের বড় কোনও কারণে জঙ্গিবাদ সৃষ্টি হবে না। এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেয়াল রাখতে হবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘আরেকটি বিষয় হলো—পাঁচ বছর পর পর আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড হয়। সে সময় পুলিশ রাজনৈতিক মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত থাকে। এসময় জঙ্গিরা মাথাচাড়া দেয়। এ সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের