রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

ফিরোজা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মৃত দুখু মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। ছোট ছেলে হৃদয়কে নিয়ে হাজারীবাগ বৌবাজার বালুর মাঠ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। অপর এক ছেলে বিয়ে করে অন্যত্র থাকেন। আরেক ছেলে বিদেশ থাকেন।

নিহতের ছেলে সুজন বলেন, আমাদের ভাড়া বাসার সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন মা। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় শিকদার মেডিক্যালে নেয়। সেখান থেকে বিকাল পোনে ৪টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছে।

মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম