রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের সি ব্লকের ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহতের নাম মো. রাকিবুল হাসান (১৭)। সে স্থানীয় ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। রাকিবুল মিরপুর-১২ নম্বর সি ব্লকে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টঙ্গীবাড়ি।

রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রেদোয়ান খান বলে, ‘রাকিবুলসহ আমরা পাঁচ বন্ধু দাঁড়িয়ে কথা বলছিলাম। সে সময় একই স্কুলের নিউ টেনের (দশম শ্রেণির) রমজান, আল আমিনসহ আট-দশ জন সেখানে সিগারেট খাচ্ছিলো। তখন আমরা বলেছিলাম, “দূরে গিয়ে সিগারেট খাও।” এ কথা বলাতে একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। সে সময় রমজান রাকিবুলকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় রাত সাড়ে ৮টায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আহত রাকিবুলের চিকিৎসা চলছে।

আহতের বাবা পরিবহন শ্রমিক মো. আব্দুল্লাহ বলেন, ‘আগামীকাল (শনিবার) আমার ছেলের পরীক্ষা রয়েছে।’

/এআইবি/আরটি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের