উত্তরায় বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে রুবি বেগম (১৮) নামের এক গৃহপরিচারিকা মারা গেছে। প্রেমঘটিত কোনও কারণে তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে দাবি করেছেন ওই বাড়ির কর্তা আনিস চৌধুরী।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ছয় নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আনিস চৌধুরী বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সবার অগোচরে বাসার ছয় তালার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় রুবি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মনসুর আলী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উত্তরা বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিস আরও জানান, রুবি গেলো আড়াই বছর ধরে আমার বাসায় কাজ করতো। বেশ কিছুদিন ধরে তাদের গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সঙ্গে কোনও বিষয়ে ঝগড়ায় অভিমান থেকে আত্মহত্যা করে থাকতে পারে।

তার কক্ষে ঘুমের ওষুধের খালি পাতা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো লাফিয়ে পড়ার আগে অতিরিক্ত ঘুমের ওষুধও সেবন করেছিল সে।’

নেত্রকোনা সদর উপজেলার চাঁন মিয়ার মেয়ে রুবি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী