মানি লন্ডারিং ও অনলাইন জুয়া ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ১৬:০৫আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৬:০৫

মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং এ সংক্রান্ত অপরাধীদের শনাক্তে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। অপরাধ গোয়েন্দা বিভাগ (সিআইডির) এর এক সেমিনারে বিশেষজ্ঞরা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা করেন।

রবিবার (২ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় আয়োজিত এক সেমিনারে মানি লন্ডারিং ও অনলাইন জুয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসব  অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত, ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক এবং সামাজিক সচেতনতাসহ যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী করণীয়, সেসব তুলে ধরেন বক্তারা।

প্রধান অতিথি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেমিনারের উদ্বোধন করেন। পরে তিনি অনলাইন জুয়া ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।’

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘অনলাইন জুয়া এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থপাচার রোধে সিআইডি গুরুত্বপূপর্ণ ভূমিকা পালন করছে। এসব অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।’

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচআর অ্যান্ড ওডি স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ড. খান সরফরাজ আলী। এছাড়া বক্তব্য দেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান, হাসান শাহরিয়ার ফাহিম, রেজাউর রহমান, মেহেদী হাসান, জালাল উদ্দিন মো. ফাহিম, মোহাম্মদ রেজাউল মাসুদ। অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য দেন সাইবার এক্সেস কন্ট্রোল স্পেশালিস্ট ড. মামুনুর রশিদ ও সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কাজী জামান।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম