অজ্ঞান পার্টির খপ্পরে পলিথিন ব্যবসায়ী, খোয়ালেন ৮ লাখ টাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ০৫:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:০২

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৮ লাখ টাকা খোয়া গেছে এক পলিথিন ব্যবসায়ীর। আলমগীর হোসেন (৩০) ব্যবসায়ীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

অচেন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে পাঁচটায় মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ল্ডে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসা দোকান কর্মচারী খলিলুর রহমান বলেন,আলমগীরের লালবাগে পলিথিন ব্যবসা রয়েছে। মঙ্গলবার সকালে তিনি লালবাগ থেকে গাজীপুর গিয়েছিলন বিভিন্ন দোকানে টাকা কালেকশনের জন্য। সেখান থেকে যাত্রীবাহী ভিআইপি পরিবহন বাসে ফিরছিলেন। পরে খবর পাই আজিমপুর বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় আছেন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, তার কাছে ৮ লাখ টাকা ছিল। অজ্ঞান পার্টির লোকজন অচেতন করে টাকা নিয়ে গেছে বলে ধারণা করছেন। এ ঘটনায় বাসের স্টাফ জড়িত রয়েছে।

লালবাগ থানার এসআই ফখরুল আলম বলেন, অচেতন ব্যবসায়ীর লোকজনের ও গাড়ির স্টাফ মাধ্যমে ঘটনা জানতে পারি।  সে বিজয় স্মরণী এলাকায় ভিআইপি গাড়িতে অচেতন অবস্থায় ছিল, অনেক যাত্রীরা নেমে গেলেও যাত্রীরা দেখেন গাড়িতে অচেতন অবস্থায় রয়েছে ব্যবসায়ী আলমগীর হোসেন।

এ ঘটনায় বাস হেলপারকে তাদের লোকজন পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে হেলপার আবু কাসেম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ও ঢামেক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে ৮ লক্ষ খোয়া গেছে কিনা জ্ঞান ফিরলে ও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

আলমগীর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাত্তার মুন্সির ছেলে।

/এআইবি/এআরআর/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক