ইন্ডিয়া টুডের প্রতিবেদন

স্বাচ্ছন্দ্যে দুর্গোৎসব, শেখ হাসিনাকে ধন্যবাদ সনাতন ধর্মাবলম্বীদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১০:৩৮আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০:৪৭

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর দুর্গাপূজায় সহিংসতার পর এবছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেন নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সেটা নিশ্চিত করতে নানান পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী এবং দেশের ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগের সভাপতি। পূজা উৎসবের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা তিনি নিশ্চিত করেছেন। এই বছর সহিংসতা প্রতিরোধে সম্প্রদায়ের নেতাদের তার দ্ব্যর্থহীন সমর্থনের আশ্বাস দিয়েছেন।

দুর্গাপূজার শুরুতেই হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ অক্টোবর মহাষষ্ঠীর দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয়। এটি এখন একটি সর্বজনীন উৎসব। সকল বাংলাদেশি একসঙ্গে প্রতিটি ধর্মীয় উৎসব উদযাপন করে এবং মন্ত্রে বিশ্বাস করে ধর্ম ব্যক্তির জন্য, উৎসব সবার জন্য।

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপড়তার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজার শুরু থেকেই হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা গেছে। প্রায় প্রতিটি মণ্ডপেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মণ্ডপে ২৪ ঘণ্টাই উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। এছাড়াও যে কোনও ধরনের সহিংসতা প্রতিরোধে ঘন ঘন টহল দিয়ে বড় ভূমিকা পালন করেছে পুলিশ।

দুর্গোৎসব অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে উদযাপন করতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দলীয়ভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে মন্দিরে পাহারা দিতে বলা হয়েছিল, উল্লেখ করা হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এমন একটি স্লোগান জনসাধারণের মধ্যে প্রচার করা হয়েছে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় তা প্রচার করেছে, যা জনগণকে সহিংসতা এড়াতে অনুপ্রাণিত করেছে।

এতে সনাতন ধর্মাবলম্বীরা শেখ হাসিনার প্রতি আস্থা বাড়িয়েছে বলে মনে করছে ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শেষ হওয়ার ঠিক পরেই, হিন্দু সম্প্রদায়ের লোকেরা সক্রিয় ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/ইউএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী