শিশু রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৪:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৪২

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)  মেয়র শেখ ফজলে নূর তাপস। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র। পরে গণমাধ্যমকর্মী সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিতভাবে, মানবাধিকার লঙ্ঘন করে ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তার পরিবারের সবাইকে। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশু– তার যে নিষ্পাপ হাসি, জঘন্যভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে সেদিন সেই হাসিটা থামিয়ে দেওয়া হয়েছে।’ শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএসডিসি মেয়র শেখ ফজলে নূর তাপস

বিদেশে অবস্থানকারী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করার দাবি জানিয়ে মেয়র বলেন, ‘আজ যে গোলাপ ফুলটা আমরা দেখি, সেই গোলাপ ফুলটাকে প্রস্ফুটিত হতে দেওয়া হয়নি। খুনী, হত্যাকারীরা অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। আমরা আজ এই দিনে আবারও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সুষ্ঠু বিচার বাকি রয়েছে। এখনও খুনিরা বিদেশে পলায়নরত আছে। তাদের ফিরিয়ে এনে তাদের বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করছি। তার জন্য প্রাণভরে দোয়া করছি। অবশ্যই ছোট্ট শিশুরা যেন এভাবে আর ঝরে না পরে। ছোট শিশুরা প্রস্ফুটিত হওয়ার সুযোগ থেকে যেন আর বঞ্চিত না হয়।’ শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া করেন ডিএসডিসি মেয়র শেখ ফজলে নূর তাপস

‘শেখ রাসেল দিবস - ২০২২’ উদযাপন উপলক্ষে আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদ, গোলাপ শাহ জামে মসজিদসহ দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত অন্যান্য মসজিদে আজ বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের