‘সাংস্কৃতিক চর্চা ব্যতীত অসাম্প্রদায়িক-মানবিক মানুষ হওয়া সম্ভব নয়’

ঢাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ১৮:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৮:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সাংস্কৃতিক চর্চা ছাড়া উদারনৈতিক, অসাম্প্রদায়িক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা যায় না। তিনি বলেন, ‘মানবিক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সংগীতের ভূমিকা অনন্য।’

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব ২০২২’ -এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবছর উৎসবের প্রতিপাদ্য হলো ‘শতবর্ষের আলোয় সংগীত’।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা। সূচনা সংগীতের সঙ্গে অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় উৎসবের। এই উৎসবে বাংলা গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রখ্যাত সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। এছাড়া, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থীকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ এবং ‘মো. শহিদুল ইসলাম স্মারক বৃত্তি’ প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মাননাপ্রাপ্ত ২ গুণী শিল্পীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নিয়মিতভাবে সংগীত চর্চা ও গবেষণার পাশাপাশি এই উৎসব আয়োজন ও সমাজের গুণী মানুষদের সম্মাননা প্রদান করে সংগীত বিভাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। প্রতিবারই এই উৎসব সংগীতপ্রেমী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিমনা মানুষদের মিলনমেলায় পরিণত হয়।’ নতুন প্রজন্মের শিক্ষার্থী ও সংগীত শিল্পীদের অনুপ্রেরণা দিতে এবং দেশের সংস্কৃতির বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। নিয়মিতভাবে উৎসব আয়োজন ও সংগীত চর্চার মাধ্যমে দেশের সংগীতাঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে উপাচার্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী আয়োজনে শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও তবলার মিলিত পরিবেশনা করা হয়। এছাড়া, সংগীত পরিবেশন করেন অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। বিভাগের শিক্ষক ও আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলা গানে পাঁচ গীতিকবির গান, আধুনিক গান, লোক গানসহ বাংলা গানের নানা বিষয়ের পরিবেশনায় মৌলিকত্বের পাশাপাশি নতুনত্ব ও পরীক্ষণ এবারের উৎসবের মূল আকর্ষণ।

/এপিএইচ/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের