ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পাঁচ মামলায় ১৬ বছরের সাজাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাজী আব্দুল ওয়াহিদ বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (৫ নভেম্বর) রাতে র্যাব-১০-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।
এএসপি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ গোয়ালখালী আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মামলায় ১৬ বছরের কারাদণ্ড প্রাপ্ত ও ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি হাজী মো. আব্দুল ওয়াহিদ বাবু (৫৫)। এ ছাড়া আরও ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাকত আসামি তিনি।
এ সময় হাজী মো. আব্দুল ওয়াহিদ বাবুর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার আসামি একজান ঠগ ও প্রতারক প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।’
গ্রেফতার আব্দুল ওয়াহিদ বাবুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।









