বিএনপি নেত্রী সুলতানা আহমেদ দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২২, ১৫:৫৯আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৬:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

রবিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে, রবিবার দুপুরে সুলতানা আহমেদকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

মামলার অভিযোগে বলা হয়, ‘গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।’ মামলা দায়েরের পর আজ সকালে সুলতানাকে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুন: 

সুলতানা আহমেদ র‌্যাব-৩ কার্যালয়ে, দাবি রিজভী আহমেদের

বিএনপি নেত্রী সুলতানা আহমেদকে আদালতে পাঠানো হয়েছে

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী