বুয়েট শিক্ষার্থী হত্যা, বান্ধবীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১১:০৯আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৪:৩৭

বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা এবং লাশ গুমের অভিযোগে রাজধানীর রামপুরা থানায় বান্ধবীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মামলাটি করা হয়েছে। আসামি করা হয়েছে ফারদিনের সেই বান্ধবীসহ অজ্ঞাত কয়েকজনকে।’

ওসি বলেন, ‘আমরা এ বিষয়টি আগে থেকেই তদন্ত চালিয়ে আসছিলাম। এখন মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, রাজধানীর রামপুরা এলাকা থেকে গত ৪ নভেম্বর নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করা হয়। 

ফারদিনের মামা খান সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে কারা রয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করবে।’

হত্যাকাণ্ডের বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে উল্লেখ করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম  বলেন, ‘এসব বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। বান্ধবীকে নামিয়ে দেওয়ার পর সে কোথায় কোথায় গিয়েছে, সে বিষয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেসব বিষয় তদন্ত করে পরবর্তী সময়ে বোঝা যাবে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনও ঘটনা ঘটেছে।’

আরও পড়ুন...

বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার: বান্ধবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

শীতলক্ষ্যায় ভাসছিল নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ

ফারদিনের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন: চিকিৎসক

 
/আরটি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম