ফারদিনের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন: চিকিৎসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৪:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৬:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মাথার বিভিন্ন অংশে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তিনি এই তথ্য জানান।

শীতলক্ষ্যায় ভাসছিল নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ

এর আগে, নিখোঁজের তিন দিন পর সোমবার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছন দিক থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়।

চিকিৎসক শেখ ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘নিহত ফারদিনের মাথার পুরো অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার বুকে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। কারণ, আঘাতের চিহ্নগুলো স্বাভাবিক না।’

এই ঘটনাকে হত্যাকাণ্ড বলছেন নিহতের বাবা কাজী নুর উদ্দিনও। তিনি বলেন, ‘ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।'

                                                     বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার: বান্ধবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

এদিকে, ফারদিনের মরদেহ বুয়েটে নেওয়া হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। বুয়েটে তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর রাজধানীর ডেমরার কোনাবাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে জানিয়েছেন ফারদিনের বাবা।

ফারদিনের চাচা ইউসুফ জানান, গত শুক্রবার রাত থেকে ফারদিন নিখোঁজ ছিলেন। বিকালে বাসা থেকে বেরিয়ে যান, রাতে ফেরেননি। এই ঘটনায় শনিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। সেখানেই মামলা করা হবে।

উল্লেখ্য, ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। থাকতেন ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী