কাগজের দাম কমানোর দাবিতে প্রকাশকদের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৭:৩৬আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৭:৩৬

বাজারে কাগজের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রকাশনা ব্যবসার সঙ্গে জড়িতরা। কাগজের দাম কমানোসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রকাশকদের সংগঠন সৃজনশীল প্রকাশক ঐক্য।

সোমবার (২১ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সংকট' শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব দাবি জানান অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ।

তিনি বলেন, গত ৮ মাসে ৮০ জিএসএম মানের কাগজের রিম ১৬০০ টাকা থেকে বেড়ে ৩৫০০ টাকা হয়েছে। কাগজের দামের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন প্রকাশকরা। তাই যে সকল প্রতিষ্ঠান কাগজের বাজার নিয়ন্ত্রণ করে তাদের বিনিয়োগ ও লভ্যাংশের স্বচ্ছতা নিশ্চিতসহ মূল্য নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

লিখিত বক্তব্যে মিলন নাথ বলেন, কাগজের অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে দেশের পুরো প্রকাশনা সংশ্লিষ্ট সেক্টর বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে। একইসঙ্গে যোগ হয়েছে ছাপার কাজে ব্যবহার হওয়া আমদানিনির্ভর প্লেটের দুষ্প্রাপ্যতা। জরুরি প্রকাশনায় উচ্চমূল্য দিয়েও মিলছে না এসব উপকরণ। এই অস্বাভাবিকতা এখন চরম পর্যায়ে। বর্তমান বাজারমূল্যে ছাপাকেন্দ্রিক কোনও কাজকর্মই করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সরকার আমদানিনির্ভর পণ্যের দাম নির্ধারণ করে সিল করে দিচ্ছে বাজার শৃঙ্খলার জন্য। কিন্তু কাগজের ক্ষেত্রে সেটা করা হচ্ছে না। এই ভারসাম্যহীনতায় সবচেয়ে বিপাকে পড়েছি আমরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকাশক শওকত আলী, প্রকাশক কমল কান্তি দাশ, প্রকাশক দেলোয়ার হোসেন, প্রকাশক মাজেদুল হাসান প্রমুখ।

/জেডএ/

/এমএস/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম