শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৩৯ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৮:৫৬

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৯ জন নৌ-সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বনানীর নৌ-সদর সাগরিকা হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এ সম্মাননা ও শান্তিকালীন পদক তুলে দেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শান্তিকালীন পদকপ্রাপ্তদের মধ্যে দুই জন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচ জন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাত জন নৌ-গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ-উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ-পারদর্শিতা পদকে (এনপিপি) ভূষিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারসহ পাঁচ জন বীর উত্তম, আট জন বীর বিক্রম, আট জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, পরিবারের সদস্যসহ নৌ-সদরের পিএসও এবং ঢাকা নৌ-অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১-এর উত্তরাধিকারী সম্মাননা গ্রহণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা কমডোর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বিএন (অব.) বীর উত্তম, বীর বিক্রম, লেফটেন্যান্ট কমান্ডার মো. জালাল উদ্দিন, বিএন (অব.) বীর উত্তম ও মরহুম আফজাল মিয়া, ইআরএ-১ (অব.) বীর উত্তমের উত্তরাধিকারীসহ উপস্থিত অন্যান্য খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম