রুশ নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল মোইসিভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২১:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২১:৩০

রাশিয়ার নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিভ। মঙ্গলবার (২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্চ থেকে তিনি এই পদে ভারপ্রাপ্ত কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মীদের সঙ্গে একটি কনফারেন্স কলে যোগ দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কল চলাকালীন তিনি এই তথ্য জানিয়েছিলেন। এসময় তিনি আরও বলেছিলেন, ভাইস অ্যাডমিরাল কনস্টান্টিন কাবন্তসভকে উত্তর নৌবহরের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার হিসেবে ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুকের নাম দেওয়া হয়েছিল।

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার ইউক্রেনের সফল হামলার পর দেশটির সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে বরখাস্ত করেছিল রাশিয়া। তখনই তাকে স্থলাভিষিক্ত করে ভারপ্রাপ্ত কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিভ।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কালিনিনগ্রাদে জন্মগ্রহণ করেন মোইসিভ। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ছিটমহলের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি। তবে কর্মজীবন শুরু করেছিলেন নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে। ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী