চিনিকলের আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নিভতে সময় লাগবে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২৪, ০০:৪৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০০:৫১

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন। সাত ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখান থেকে আগুন আর ছড়াবে না। আগুন পুরোপুরি নেভোনোর চেষ্টা করছি আমরা।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ চিনিকলে আগুন লাগে। পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিশোধিত ও অপরিশোধিত এক লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই চিনিকলে।

বিকালে আগুন লাগার পর চার ঘণ্টা ধরে জ্বলে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৫ ইউনিট। যখন ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়, তখন আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যোগ দেন। এ ছাড়া ঘটনাস্থলে নিয়োজিত হন র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

ইতোমধ্যে কী পরিমাণ চিনি পুড়ে গেছে, তা নিশ্চিতভাবে জানা যাবে আগুন নেভানোর পর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে লেগেছে বলে ধারণা করছেন চিনিকলটির কর্মকর্তারা।

আরও পড়ুন:

চিনিকলের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান, নৌ ও সেনাবাহিনী, তদন্তে কমিটি

৫ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

জ্বলছে আগুন, পুড়ছে রমজানের জন্য রাখা ১ লাখ টন চিনি

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চিনিকলের আগুন, নিয়ন্ত্রণে হিমশিম

এবার এস আলমের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

/এনএআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি