৩ বছরের মধ্যে মিরপুরে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ২০:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:৩৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের নেতৃত্বে সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন ও ১৪ জন প্রতিনিধিসহ ডিএনসিসির মেয়রের সঙ্গে নগর ভবনে সভা হয়। সভার শুরুতে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের পক্ষ থেকে মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠিত বৈঠকে সংস্কৃতিচর্চার নানা সংকট নিয়ে আলোচনার পর কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ ছাড়া দ্রুততম সময়ে তিনি একটি মুক্তমঞ্চ নির্মাণেরও আশ্বাস মেয়র। তিনি সব পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন কাজী মিজানুর রহমান, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, সগীর মোস্তফা, মঞ্জুর আলম সিদ্দিকী, ইকবাল হাবিব, আহমেদ সালাউদ্দিন, রিয়াজ উদ্দিন খোকন, হাবিব তাড়াশি, শাহরিয়ার আলম মামুন, দোলা মজুমদার, নাহিদ স্মৃতি প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী