বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা উন্নত নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৬

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা উন্নত নয় মন্তব্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, ‘দেশের হাজার হাজার রোগী চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে পাড়ি জমায়। এর একটাই কারণ আমাদের চিকিৎসাসেবা তাদের থেকে উত্তম নয়। আমি ওখানকার অনেক বড় বড় চিকিৎসকের সঙ্গে কথা বলেছি।’

শনিবার (২৬ নভেম্বর) হোমিওপ্যাথি ডাক্তারদের সংগঠন ‘হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি কর্তৃক আয়োজিত জাতীয় সম্মেলন ও আন্তর্জাতিক সম্মেলন-২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের অডিটরিয়ামে।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছবি বিশ্বাসের সভাপতিত্বে ও ডা. মো. ইউসুফ আলী অনিম ও ডা. মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম।

দেশের চিকিৎসকদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে আমরা একজন রোগীর সঙ্গে সময় দিতে চাই না। কত তাড়াতাড়ি এই রোগীকে বিদায় করে আরেকজন রোগী দেখবো, এই মানসিকতাই সবচেয়ে বড়। অনেক দেশে দেখেছি চিকিৎসকরা রোগীর সঙ্গে অনেক সময় কাটান। একজন ডাক্তার যদি রোগীর সঙ্গে কথা বলেন, তাহলে রোগী মানসিকভাবে অনেক শক্তিশালী হয়। এতে রোগী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।’

বাংলাদেশের উন্নতিকে কিছু রাজনৈতিক দল বিকৃতভাবে প্রকাশ করছে উল্লেখ করে খসরু বলেন, ‘আমরা উন্নতির দিকে এগিয়ে চলেছি। কিন্তু আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে বিশ্বমন্দা দেখা দিয়েছে, সেটার ছোঁয়া আমাদের দেশেও লেগেছে। কিছু রাজনৈতিক দল আছে তারা এটাকে বিকৃতভাবে প্রকাশ করছে। তারা বলছে আমাদের দেশ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু আইএমএফ, বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ যে অর্থনৈতিক কাঠামোতে চলেছে, এই দেশ দেউলিয়া হবে না‌।’

এ সময় হোমিওপ্যাথি চিকিৎসাকে আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

হোপেসের দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার বড়ুয়া, ঢাবির সংস্কৃত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসীম কুমার সরকার, ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ এম রেজা-উর রহিম প্রমুখ।

/এনএআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম