শ্রম মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল পোশাক শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৫:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫:৩০

দেশের রফতানিমুখী পোশাকশিল্পে কর্মরত শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রম মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বুধবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শ্রম মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা যুক্ত করে নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।

শ্রম মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল পোশাক শ্রমিকদের

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শ্রম মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকদের বিক্ষোভ মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন।

গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জলি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, শাহীন আলম প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের