আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩

ড. আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৭ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ ৯ ডিসেম্বর থেকে বাতিল করে, তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ  দেওয়া হলো। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হবে ড. আহমেদ কায়কাউসের শেষ কর্মদিবস।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের স্থলাভিষক্ত হবেন। ড. কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে নিযুক্ত হন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী