সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৩২ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গোলাপবাগ, সায়েদাবাদ মোড়সহ আশপাশের বেশ কিছু এলাকায় খাবার হোটেল নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির পাশে গাউছিয়া রেস্তোরাঁ অ্যান্ড কাবাব হোটেলসহ সমাবেশেস্থলের আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

সায়েদবাদের গাউছিয়া হোটেলের কর্মচারি দুলাল বলেন, ‘গত রাতে কিছু সময়য়ের জন্য হোটেল বন্ধ করতে বলে পুলিশ। পরে সকালে হোটেল খুললে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে আসা লোকজনকে খাবার পরিবেশন করতে নিষেধ করা হয়। কিন্তু দুপুর দেড়টায় হোটেলে প্রবেশ করলে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা খাওয়া-দাওয়া করছেন।’

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

খাবার হোটেলের ব্যবস্থাপক দুলাল বলেন, ‘সাধারণ মানুষ বিকাল ৪টা পর্যন্ত ঢুকতে পারবে না। এ সময় শুধু প্রশাসনের লোকজনকে খাবার দেওয়ার কথা। তাদের কাছে খাবার বিক্রির অনুমোতি আছে। বিকেল ৪টার আগে সাধারণ মানুষের কাছে খাবার বিক্রি করা বন্ধ থাকবে।’

সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়িতে ডিউটিরত পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দোকান বন্ধ করা হয়নি। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু কিছু খাবার হোটেল-রেস্তোরাঁ সাময়িক সময় বন্ধ রাখতে বলা হয়েছে।

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

সাধারণ মানুষের কাছে খাবার বিক্রি বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, আমার জানা নেয়।’

/এএইচ/আরকে/
সম্পর্কিত
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
সর্বশেষ খবর
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ