হায়দ্রাবাদ-ঢাকা রুটে ফ্লাইট বাড়িয়েছে ইন্ডিগো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৩

যাত্রীর সংখ্যা বাড়ায় হায়দ্রাবাদ-ঢাকা-হায়দ্রাবাদ রুটে ফ্লাইট বাড়িয়েছে ভারতের বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো। সাপ্তাহিক দুটি ফ্লাইট থেকে বাড়িয়ে তিনটিতে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। এ বছরের ১৮ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে ইন্ডিগো। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার এয়ারলাইনটি ফ্লাইট পরিচালনা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে যাবে ফ্লাইট। হায়দ্রাবাদ-আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৪টা ১০ মিনিটে অবতরণ করবে। ইন্ডিগো দৈনিক ১ হাজার ৫০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। ৭৩টি ভারতীয় অভ্যন্তরীণ গন্তব্য এবং ২৪টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে তাদের ফ্লাইট রয়েছে।

ইন্ডিগো প্রতি সপ্তাহে চেন্নাই-ঢাকা-চেন্নাইতে চারটি, দিল্লি-ঢাকা-দিল্লিতে সাতটি, মুম্বাই-ঢাকা-মুম্বাইতে চারটি এবং কলকাতা-ঢাকা-কলকাতা রুটে ১২টি ফ্লাইট পরিচালনা করছে।

/সিএ/আরকে/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
বোর্ডিং ব্রিজ নষ্ট, ফ্লাইটে সাড়ে ৩ ঘণ্টা যাত্রীদের ভোগান্তি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম