জিয়ার আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:৫১

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কাছে সহযোগিতা চেয়েছেন ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সঙ্গে পিটার হাস সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার সময় স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির সদস্যরা।

‘মায়ের কান্না’র সংগঠকরা বলছেন, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালের ২ অক্টোবরের বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্যকে গুম করা হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এদিন সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেছেন, এমন খবরে বাড়ির সামনে জড়ো হন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের সন্তান ও চাকরিচ্যুত সদস্যরা। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বেরিয়ে যাওয়ার সময় তার কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা।

তারা আরও জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর আগের গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন তারা। একই সঙ্গে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চেয়েছেন।

মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম