বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৪:১০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৪

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রবিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‌‘রবিবার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে শিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

ঠিক কবে হতে পারে নির্বাচন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব আছে কিনা, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত কোনও দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের প্রতি।’

আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।’

আইনের ভাষা, দাঁড়ি-কমাসহ অন্যান্য দিক ঠিক আছে কিনা, তা যাচাই-বাছাই করেই আইন সংশোধন হবে বলেও জানান তিনি।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের