পলাতক জেএমবি সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:২৪

৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় আত্মগোপনে থাকা জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির সক্রিয় সদস্য লুৎফুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে গুলশান থানা এলাকার বারিধারা লেক সাইড রাজউক পার্ক সংলগ্ন পাখি চত্বর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আত্মগোপনে থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় সে স্থানীয় একটি মসজিদে ইমামতি করতো। সম্প্রতি স্থানীয় একটি দোকানে শপিং ব্যাগের ব্যবসায়ী হিসেবে নিয়োজিত ছিল। তার বিরুদ্ধে ২০১৬ এবং ২০১৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম