গুরুতর অপরাধীদের ডান্ডাবেড়ি পরাতে আগেই সতর্ক করেছিলেন হাইকোর্ট

বাহাউদ্দিন ইমরান
১৬ ডিসেম্বর ২০২২, ২৩:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:০২

গুরুতর অপরাধে জড়িত অপরাধীদের ডান্ডা-বেড়িসহ আদালতে হাজিরের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হাইকোর্ট। অথচ আসামিদের হাজিরের ক্ষেত্রে এ সংক্রান্ত সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ নির্দেশনাগুলো বারবার উপেক্ষিত হয়ে আসছে। তবে সর্বশেষ ঢাকার একটি আদালতের সামনে থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় টনক নড়েছে নিরাপত্তায় নিয়োজিতদের।

গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে ছিটিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। তারা হলো- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির এবং মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। এই দুই আসামিসহ মোট ১২ আসামিকে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায় নেওয়া হচ্ছিল। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তারা।

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাবিনা আহমদ (মলি) বাংলা ট্রিবিউনকে বলেন, গুরুতর অপরাধে সম্পৃক্ত আসামিদের আদালতে হাজিরের বিষয়ে ২০১৭ সালে এক রায়ের মাধ্যমে সতর্ক করেছিলেন হাইকোর্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, বিচারপতি ওবায়দুল হাসান (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিরুদ্ধে ক্রিমিনাল মিস. মামলায় (৩৯১৩/২০১৭) হাইকোর্ট এ রায় দেন। 

ওই মামলায় ২০১৭ সালের ১৩ মার্চ ঢাকার ডিআইজি প্রিজন্স এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তারা মৌখিকভাবে আদালতকে জানায়, তারা ভবিষ্যতে তাদের দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করবেন এবং ভবিষ্যতে ডান্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালতের সামনে (এজলাসে) হাজির করবেন না।

আদালত তাদের সেই মৌখিক অঙ্গীকার বিবেচনাপূর্বক তাদের নিঃশর্ত ক্ষমা করেন। একইসঙ্গে আদালত মামলাটির রায়ে জঙ্গিদের আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনা দেন।

রায়ের সেই নির্দেশনায় বলা হয়, কোনও কারাবন্দিকে আদালতে হাজিরের সময় পারিপার্শ্বিকতা বিবেচনায় নিতে হবে। যার দরুণ, ঢাকার ডিআইজি প্রিজন, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং পুলিশের মহাপরিচালকসহ (আইজিপি) দেশের কারাগারগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো, কারাবন্দিদের হাজিরের ক্ষেত্রে ডান্ডাবেড়ি, হাতকড়া বা কোমড়ে দঁড়ি বেধে দেশের কোন আদালতের সামনে (এজলাসে) হাজির করা যাবে না। নিরাপত্তার জন্য আসামিদের ডান্ডাবেড়ি এবং হাতকড়া পরিয়ে আদালত প্রাঙ্গণে হাজির করা হলেও এজলাসে প্রবেশের সময় তা খুলে নিতে হবে।

কিন্তু বিশেষ মুহূর্তের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি সাপেক্ষে গুরুতর অপরাধে জড়িত আসামিদের ডান্ডাবেড়ি বা হাতকড়া পরিয়ে হাজির (এজলাসে) করা যাবে। আইজি প্রিজন্স, আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে নির্দেশনা জারি করতেও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সৈয়দা সাবিনা আহমদ (মলি) বলেন, হাইকোর্টের আদেশ-রায় মেনে চলা বাধ্যতামূলক। তাই উপরোক্ত রায়টি মেনে চলার ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট সকলেই গুরুতর অপরাধিদের আদালতে হাজিরের ক্ষেত্রে হাইকোর্টের রায়টি মেনে চলবেন। নয়তো বিষয়টি আদালত অবমাননার শামিল হবে।

জানতে চাইলে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাইন উদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর থেকে নিয়ম অনুসারে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের আদালতে হাজিরের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পড়িয়ে হাজির করা হচ্ছে।’

/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম