আ.লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনিসহ মাসে ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এত সম্মান দেওয়ার কথা চিন্তাও করা যেত না।’

শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫টি বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বড়লেখায় ২৫ বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, দুটি বাথরুম, কিচেন, দুটি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকছে তাতে। মুক্তিযোদ্ধারা বেঁচে না থাকলেও তাদের এসব ঘর দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের