মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা মেয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ০২:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০২:৪২

রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিমের নাম নাজমীন আক্তার (১৮)।

হাসপাতালে নিয়ে আসা মৃতের স্বামী নাঈম আহমেদ জানান, গত পাঁচ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল।

তিনি জানান, সকালে নাজমীনের মা লুতফা বেগম ফোনে মেয়েকে শাসন করেছিলেন। বলেছেন, ঠিকমতো সংসার করবি। উত্তরে নাজমীন বলেছিল, আমি স্বামীকে নিয়ে আলাদাভাবে থাকবো। এ নিয়ে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। পরে সকালে ভাত খেতে বসলে নাজনীন একটি প্লেট ভেঙে ফেলে বলে, আমি কিন্তু দুর্ঘটনা ঘটাবো। তখন দোকান থেকে ফিরে এ নিয়ে শাশুড়ির সঙ্গে কথা বলবেন বলে জানান নাঈম। এটা বলে তিনি দোকানে চলে যান। এই ফাঁকে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নাজমীন।

পরে ছোট ভাইয়ের স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করে কোনও শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত নাজমীন কুমিল্লার মুরাদনগর উপজেলার নবী হোসেনের মেয়ে এবং কুমিল্লা দাউদকান্দি চাদগাঁও গ্রামের কাপড় ব্যবসায়ী নাঈম আহমেদের স্ত্রী। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দপুর হাজি মসজিদ রোডের একটি বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের