উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ০৬:১১আপডেট : ০২ মে ২০২৫, ০৬:১১

সুইডিশ দল জুরগারডেনের মাঠে আধিপত্য দেখালো চেলসি। প্রতিপক্ষের কৃত্রিম মাঠে কনফারেন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের উড়ন্ত জয়ে ফাইনাল তাদের হাতের নাগালে চলে এসেছে। 

জ্যাডন সানচো ১২তম মিনিটে গোলমুখ খোলেন। ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে কাট করেন তিনি। ডিফেন্ডার মার্কাস ড্যানিয়েলসনের বল বিপদমুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়ে জালে জড়ায়।

এনজো ফের্নান্দেজের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বিরতির আগেই লিড দ্বিগুণ করেন ননি মাদুয়েকে। স্বাগতিকদের হয়ে টকম্যাক এনগুয়েনের জুরগারডেনের হয়ে প্রথম লক্ষ্যে শট নেন।

ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসার কারণে রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ সামনে রেখে কোচ এনজো মারেসকা বিরতিতে চারটি পরিবর্তন আনেন। বদলি নেমে নিকোলাস জ্যাকসন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ৫৯তম মিনিটে স্কোর ৩-০ করেন।

রক্ষণের আরেকটি ভুলে কয়েক মিনিট পর জ্যাকসন দ্বিতীয় গোল করেন। ৬৮তম মিনিটে আইজ্যাক আলেমায়েহু মুলুগেতা নিচু হেডে জাল কাঁপালে ক্ষীণ লড়াইয়ের ইঙ্গিত দেয় স্বাগতিকরা।

আগামী সপ্তাহে লন্ডনে হবে দ্বিতীয় লেগের খেলা। ফাইনাল ২৮ মে পোল্যান্ডের ওয়ারশে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান