বিএনপির গণ-অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১১:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:২৩

বিএনপির গণ‌‌‌-অবস্থান বিষয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া বিএনপির গণ-অবস্থানে আসা নেতাকর্মীদের ব্যাগ তল্লাশিসহ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে নয়াপল্টন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিএনপির গণ‌‌‌-অবস্থান কর্মসূচি বেলা ১১টায় শুরু করার অনুমতি থাকলেও সকাল ৯টার আগ থেকেই দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন।

বিএনপির গণ-অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ

ফকিরাপুল মোড়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাস্তায় মুখে ব্যারিকেড দিয়ে ব্যাগ চেক করছেন। আর কাকরাইল নাইটেঙ্গেল মোড়েও সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের বলতে শোনা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান করতে বলা হচ্ছে। পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করছেন। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হচ্ছে।

বিএনপির গণ-অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে প্রস্তুত আছেন।’

ডিসি আরও বলেন, ‘বিএনপিকে জনদুর্ভোগ সৃষ্টি না করে গণ-অবস্থান কর্মসূচি পালন করার শর্তে অনুমতি দেওয়া হয়েছে। আমরাও তাদের অনুরোধ করছি। তারা যেন রাস্তা বন্ধ না করে কর্মসূচি পালন করে।’

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম