যাত্রীবেশে সব ছিনিয়ে নিয়ে অটোরিকশা চালককে হত্যা করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৫:১৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:২০

রাজধানীর দক্ষিণখান এলাকায় চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের টার্গেট করতো একটি চক্র। নির্জন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া করতো চক্রের সদস্যরা। পূর্বপরিকল্পিত স্থানে নিয়ে প্রথমে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিতো তারা। পরে চালককে হত্যা করে ছিনিয়ে নেওয়া হতো অটোরিকশাটিও।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানী বিভিন্ন এলাকা ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

উদ্ধার অটোরিকশা

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. খালেদ খান শুভ (২০), মো. টিপু (৩১), মো. হাসানুল ইসলাম ওরফে সান (২০), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), আব্দুল মজিদ (২৯) ও মো. সুমন (৩৫)। এ সময় হত্যায় ব্যবহার করা চাকু ও পাথর উদ্ধার করা হয়। এছাড়া মোস্তফা (৩৫) নামে নিহত এক ব্যক্তির ছিনতাই হওয়া মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, চক্রে ছয় জন সদস্য। তার মধ্যে তিন জন চালকদের হত্যা করে রিকশা এনে দিতো। অপর সদস্যরা অটোরিকশা বিক্রি করতো।

কমিশনার হারুন অর রশীদ বলেন, গত ৮ ও ২৫ ডিসেম্বর একই কায়দায় মো. মোস্তফা (৩৫) ও জিহাদ (১৫) নামে দুই অটোরিকশা চালকের রিকশা ভাড়া করে মো. টিপু, হাসান ও শুভ। পরে মোস্তফাকে আশিয়ান সিটি ও জিহাদকে পূর্বাচল এলাকায় নিয়ে হত্যা করে তারা। হত্যা শেষে একইভাবে দুজনের মরদেহ নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ছায়া তদন্তে নেমে এ চক্রের সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।

ডিবির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা নিহত মোস্তফার মা সামছুন্নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৭ ডিসেম্বর রাত ১১টায় আমার ছেলের সঙ্গে ফোনে শেষ কথা হয়। এরপর থেকে ১০ দিন ছেলেকে খুঁজে পাইনি। নিখোঁজ হওয়ার ১১ দিন পর আমার মেয়ে জামাইয়ের কাছে ফোন আসে আশিয়ান সিটি নামে একটি জায়গায় আমার ছেলে মোস্তফার লাশ পাওয়া গেছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম